প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৮ পিএম

বান্দরবানের ক্যামলং এলাকা থেকে অপহৃত ইটভাটার ম্যানেজার মোহাম্মদ ইউসুফ সন্ত্রাসীদের আস্তানা থেকে কৌশলে সোনাইঝিড়ি এর পাহাড়ী এলাকায় পালিয়ে আসেন বলে জানা গেছে।
আজ বুধবার দুপুরে সোনাইঝিড়ি এর পাহাড়ি এলাকা এই ম্যানেজারকে উদ্ধার করা হয়। এদিকে, অপহরণকারী সন্দেহে মংক্যচিং মারমা (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে দিয়েছে স্থানীয়রা।
এছাড়া আরও দুইজনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।জানা গেছে,গত মঙ্গলবার রাত ৯ টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ক্যামলং এলাকা থেকে মকসুদ কোম্পানির ইটভাটায় হানা দিয়ে ম্যানেজার মোহাম্মদ ইউসুফকে ধরে নিয়ে যায়। রাতেই বিষয়টি স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে জানায়।রাতে স্থানীয়রা তাকে নানা জায়গায় খুঁজে বেড়ায়।
সকালে পুলিশ ও সেনাবাহিনী ও ঘটনাস্থলে যায় এবং নানা জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। মকসুদ কোম্পানি জানিয়েছিলেন, খবর পাওয়ার পর রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হয়েছে।কিন্তু ম্যানেজারকে খুঁজে পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আলমগীর জানিয়েছেন, ম্যানেজারের সন্ধান মিলেছে।সন্ত্রাসীদের খোঁজে অভিযান অব্যাহত আছে।