বঙ্গবন্ধু সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করে গেছেন - পলক
নাটোর প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ২:১০ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করে গেছেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য বাঙালী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মনিরপেক্ষতা অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন।

আজ বুধবার বেলা ১১টায় সিংড়া উপজেলার শেরকোলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের ৩০ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছিল। ১কোটি মানুষকে ভারতে আশ্রায় গ্রহণ করতে হয়েছিল। সেই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী আর বাংলাদেশের কিছু দেশদ্রোহী রাজাকার বাহিনী তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিচূর্ণ করে দেয়ার জন্য গণহত্যা চালিয়েছিল। তারা দুই লক্ষ মা-বোনদের অমানুষিক অত্যাচার-নির্যাতন এবং ধর্ষন করে ছিল। যার অধিকাংশই হিন্দু মা-বোনেরা ছিলেন।

পলক আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে যে স্বাধীনতা পেয়ে ছিলাম। সে স্বাধীন বাংলাদেশের মূল মন্ত্র হিসেবে চারটি স্তম্ভকে বেছে নিয়ে ছিলেন। বাঙালী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মনিরপেক্ষতা। ধর্ম ধর্মনিরপেক্ষতা কি তার কিন্তু ব্যাখ্যাও বঙ্গবন্ধু স্বাধীন মহান সংসদে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর এ বাংলাদেশে অসম্প্রদায়ক সংস্কৃতি ধ্বংস করেছে মিথ্যা অপচারে। বঙ্গবন্ধু বলেছিলেন, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এ পাঁচটি জিনিস রাষ্টের সকল ধর্মের মানুষের অধিকার। বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হয়ে আমাদের সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে অনিয়ম, অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলার সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সুব্রত কুমার সাহা প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft