চাঁপাইনবাবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সাজেনুর বেগম বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর এসব শিক্ষার্থীর মাঝে বৃত্তিপ্রাপ্তদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. হারুন-অর-রশিদ, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তরিকুল আলম।

বৃত্তি প্রদান অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব সাজেনুর বেগম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণির ২১ জন, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ১৯ জন, চতুর্থ শ্রেণির ৩০ জন, পঞ্চম শ্রেণির ২৭ জন এবং বিশেষ পরীক্ষার তিনজনকে বৃত্তি প্রদান করা হয়। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft