চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০টি চায়না দুয়ারী-রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার সকালে উপজেলার সাহাপাড়া বাজার ও মনোহরপুর বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাহাপাড়া বাজার ও মনোহরপুর বিলে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাহাপাড়া বাজার থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মনোহরপুর বিল থেকে ৩টি চায়না দুয়ারী-রিং জাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, যার আনুমাণিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। পরে মনোহরপুর মাঠে প্রকাশ্যে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।