সহকারীর বিয়েতে রাশ্মিকা মান্দানা
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৮ পিএম আপডেট: ০৫.০৯.২০২৩ ৯:১৩ পিএম

ভারতের অন্যতম ক্রাশ হিসেবে খ্যাত রাশ্মিকা মান্দানা। মন জয় করেছেন কোটি ভক্ত অনুরাগীর। এবার নিজের সহকারীর বিয়েতে হাজির হয়ে আবারও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন রাশ্মিকা।

সম্প্রতি হায়দরাবাদে নিজের সহকারীর বিয়েতে অংশ নিয়েছিলেন রাশ্মিকা মান্দান্না। সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। অনেকেই অভিনেত্রীর 'সুন্দর' চেহারার প্রশংসা করেছেন। কেউ কেউ প্রশংসা করছেন তার উদার মানসিকতার।

অভিনেত্রী তার সহকারীর বিয়ের অনুষ্ঠানে সাধারন ভারতীয় লুকে হাজির হয়েছিলেন। গায়ে সামান্য গহনা সহ একটি হলুদ সুতির শাড়ি পরেছিলেন রাশ্মিকা। একাধিক প্রতিবেদনে ‘সাই’ হিসাবে চিহ্নিত করা হয়েছে অভিনেত্রীকে। বিয়ের ছবিতে নবদম্পতির সঙ্গে পোজ দিয়েছেন তিনি।

বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করে একটি ফ্যান পেজ থেকে টুইট করে লেখা হয়েছে, “আপনার সৌন্দর্য আপনার হৃদয়ের প্রতিচ্ছবি। খুব মিষ্টি লাগছে। আপনার ভিতরের আলো উজ্জ্বল এবং সত্য। এটি এমন একটি গুণ যা আপনাকে এই পৃথিবীতে আলাদা করে তোলে।” 

অন্য একজন ভক্ত টুইটার অর্থাৎ এক্স-এ অনুষ্ঠান থেকে রশ্মিকার ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “সরল এবং সুন্দর।

অপর একটি ভিডিওতে রাশ্মিকাকে বেশ চমকে যেতে দেখা গেছে প্রতিক্রিয়া যখন নবদম্পতি তার পা স্পর্শ করেছিলেন। নবদম্পতিকে অভিনন্দন জানাতে মণ্ডপের দিকে যাওয়ার পর তাদের আশীর্বাদ করতেও দেখা গেছে রাশ্মিকাকে।

বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্র ‘পুষ্পা ২’ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যানিমেল’। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft