সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামে সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিহতরা  হলো-লোকমান মিয়া (২৯), আমজাদ (১৮) ও শরীফ (১৫)। 

তাদের মধ্যে-লোকমান ও আমজাদের বাড়ি সরাইল উপজোলার সদর ইউনিয়নের নিজসরাইল এবং শরীফের বাড়ি জিলুকদার পাড়া গ্রামে। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগি আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। 

এসময় বিদ্যুতের তার রডে জড়িয়ে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft