মালিবাগে রেললাইন অবরোধ, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২১ এএম

রানিং স্টাফের পর এবার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করছেন রেলওয়েতে কর্মরত অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা। 

চাকরি স্থায়ীর দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছে তারা। এতে করে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে এ অবরোধ করে রেলের অস্থায়ী শ্রমিকরা।

 শনিবারের (২ সেপ্টেম্বর) মধ্যে চাকরি স্থায়ীকরণে কোনো পদক্ষেপ না নেয়ায় আজ ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 

এর আগে অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছিল রেল কর্তৃপক্ষ। 

যার ফলে গত ১৬ জুলাই থেকে সে আন্দোলন স্থগিত ছিল। যা আজ আবার শুরু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft