ফোনে কথা বলায় আপত্তি স্বামীর, অভিমানে নববধূর কাণ্ড
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৫ এএম

বিয়ে হওয়ার পরই ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন এক নববধূ, আর এতে আপত্তি জানিয়েছিলেন স্বামী। স্ত্রী হয়তো পরকীয়া করছে এমন ধারণা ছিল স্বামীর। 

তবে স্বামীর তরফ থেকে এমন আচরণ মেনে নিতে পারেননি ওই বধূ। অভিমানে একটি বহুতল ভবনের ছয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। ভারতের মহারাষ্ট্রের ঠাণেতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, মৃতের নাম পূজা সোলাঙ্কি। সদ্য বিয়ে হয়েছিল তার। শুক্রবার ডোম্বিভালি এক আত্মীয়ের বাড়িতে স্বামীর সঙ্গে ঘুরতে যায় পূজা। 

সেই সময় একটি ফোন আসে পূজার। তিনি কথা বলা শুরু করেন। বিষয়টিতে একটু বিরক্ত হন পূজার স্বামী। তিনি পূজাকে ফোন রেখে দেয়ার কথা বলেন। স্বামীর এই আপত্তি ভালোভাবে নেননি পূজা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাড়ির সকলে যখন গল্পে ব্যস্ত ছিলেন, হঠাৎই ভারী কিছু পড়ার আওয়াজ পান তারা। আবাসনের নীচে চেঁচামেচি শুরু হয়ে যায়। কী ঘটনা ঘটেছে তা দেখতে নেমে আসেন সকলেই।

তখনই পূজার স্বামী এবং তার আত্মীয়রা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পূজা। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মনপড় থানার এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে এই চরম সিদ্ধান্ত নেন বলে জানতে পেরেছে পুলিশ। তবে সেটাই একমাত্র কারণ, না কি এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft