বন্ধুদের সঙ্গে নিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০৯ পিএম আপডেট: ০৩.০৯.২০২৩ ২:৩৬ পিএম

পিরোজপুরে ভান্ডারিয়ায় সাদিয়া আক্তার মুক্তা নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। 

নিহত গৃহবধূ সাদিয়া আক্তার মুক্তা (২৮) জেলার ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মুনিম জমাদ্দারের স্ত্রী এবং ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মুক্তার স্বামী মুনিম জমদ্দার, শাশুড়ি ছবি আক্তার এবং সহযোগী শাকিব খন্দকার, মারুফ ও সিয়াম খান সজিব নামের ৫ জনকে আটক করেছে। 

মুক্তার বাবা মজিবুর রহমান মুন্সি জানান,  ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মামুন জমাদ্দারের ছেলে মুনিম জমাদ্দার বছর খানেক আগে মেয়ে মুক্তাকে বিয়ে করে। 

কয়েক দিন আগে পারিবারিক কলহের কারণে মুক্তাকে তার স্বামী মারধর করে। এ ঘটনার পর মুক্তা তার বাবার বাড়ি চলে আসে। শুক্রবার সকাল ৯ টার দিকে মুনিম গিয়ে মুক্তাকে নিয়ে যায়। পরে সে মুক্তাকে নিয়ে ভান্ডারিয়ার চেচরী রামপুর ব্রিজের কাছে নিয়ে যায়। 

সেখানে আগে থেকেই মুনিমের বেশ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত হয়। তাদের সহযোগিতায় হিজাব পেঁচিয়ে শ্বাসরোধ করে কাছে থাকা বেড়িবাঁধের পাশে লাশ ফেলে রাখে। 

ঘটনাটি মুনিম তার মা ছবি আক্তারকে জানালে ছবি সেখানে লাশ দেখতে যায় এবং সেখান থেকে লাশ এনে ভান্ডারিয়ার কানুয়া গ্রামের একটি ইট ভাটার পাশে কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, রাতে অজ্ঞাত নামা একটি ফোন থেকে হত্যা ঘটনা জানতে পারে তিনিসহ থানা অফিসার পুলিশও ফায়ার সার্ভিসের লোক নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।  এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে এবং একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft