প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০৪ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘দেশে আবারো ’৭৪ এর দুর্ভিক্ষ চলছে। মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। কোনো মতে দুইদিন পর এক বেলা খাচ্ছে।
নিত্য প্রয়োজনীয় পন্যের দাম এতোই বাড়ছে যে দেশের সাধারণ মানুষ তা কিনতে পারছেন না। মানুষের পকেটে টাকা নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের শ’ত শ’ত কোটি টাকা লুট-পাট করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করছে।
এমনভাবে একটি দেশ চলতে দেয়া যায় না। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে মরতে প্রস্তুত। আর এ অধিকার আদায়ের জন্য আন্দোলনের মাধ্যমে এদেশে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ব্যাবস্থা কায়েম করতে হবে। দেশের তত্ত্বাবধায়কের অধীনে ছাড়া আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না।
কেননা, এ আওয়ামী লীগ সরকার দেশের সাধারণ মানুষের ভোটাধীকার কেড়ে নিয়েছে। মানুষের ভোটাধীকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। দেশের বিএনপিকে আজ একটি সুসংগঠিত সংগঠন হিসাবে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাই আ’লীগ তারেক রহমানকে ভয় পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও একক ভাবে বিচার করে তাকে সাজা দিয়ে নির্বাচনের অযোগ্য করতে চাচ্ছে। আওয়ামী লীগের এমন বিচার এদেশের মানুষ মেনে নিবে না।
আজ দেশের মানুষের অধিকার আদায়ে তারেক রহমানের অবদান বিশ্বের কাছে প্রশংসা কুরিয়েছে। তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেনএকজন শান্তিপ্রিয় নেতা। তিনি বাকশালকে কবর দিয়ে এদেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। তারই উদ্যোগে ইরাক-ইরানের যুদ্ধ বন্ধ হয়েছিলো’।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রখেন-জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদল সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শাফিক, যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া খান, উপজেলা যুবদল নেতা প্রফেসর রেজাউল করিম, যুবদলের সাধারণ সম্পাদক রিপন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ লিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান ও পাপ্পী খান প্রমুখ উপস্থিত ছিলেন।