শ্রীলঙ্কা আরো ১০০ মিলিয়ন ডলার ফেরত দিলো
প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৮ পিএম

শ্রীলঙ্কা থেকে ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেলো বাংলাদেশ। দেশটি থেকে এই নিয়ে পাওয়া গেলো মোট ১৫০ মিলিয়ন। অর্থাৎ শ্রীলঙ্কাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে বাকি রয়েছে ৫০ মিলিয়ন ডলার।

এর আগে ২১ আগস্ট ঋণের ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিকে ২০২১ সালে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। একবছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।

মুদ্রা বিনিময় চুক্তি অনুযায়ী, শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft