সাইবার আইনের কঠোর ধারা বাদ দিতে হবে: অ্যামনেস্টি
প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৭ পিএম

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের (সিএসএ) কঠোর ধারাগুলোকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, প্রস্তাবিত খসড়াটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংস্থাটির দক্ষিণ এশিয়ার অন্তর্বর্তী উপ-আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান বৃহস্পতিবার বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত সিএসএ মূলত কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) প্রতিলিপি। 

প্রস্তাবিত আইনটিতেও আগের আইনটির দমনমূলক বৈশিষ্ট্যগুলো রাখা হয়েছে। সেগুলো বাকস্বাধীনতার অধিকারকে হুমকি এবং সীমাবদ্ধ করতে ব্যবহৃত হয়েছে। 

অ্যামনেস্টি বলেছে, খসড়া সিএসএকে চূড়ান্ত করার আগে এতে উল্লেখযোগ্য সংশোধন করতে হবে। এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ করতে হবে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft