বঙ্গবন্ধু কন্যার রাজনীতি উন্নয়নের রাজনীতি- নজরুল ইসলাম বাবু (এমপি)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৯:৫১ পিএম

নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেছেন, বঙ্গবন্ধু কন্যার রাজনীতি, উন্নয়নের রাজনীতি। 

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার জাঙ্গালিয়া বাজারে উচিৎপুরা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদান কালে এ কথা বলেন।

এ সময় তিনি তার দুই মেয়াদে এমপি থাকা কালে এলাকার রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল কলেজের ব্যাপক উন্নয়নের বর্ণনা দিয়ে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবার ও ভোট দেয়ার আবেদন জানান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিমউদ্দিন মোল্লা।

প্রধার অতিথির বক্তব্যে এমপি বাবু বলেন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীদেরকে এক হয়ে দলের জন্য কাজ করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, কারো কোন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগরে সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া, কাজী বেনজীর আহাম্মেদ, মোঃ লিয়াকত হোসেন, মনির হোসেন সিকদার, সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনজীর আহাম্মেদ বেনু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাঈল হোসেন,খাগকান্দা ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলাম, গাজী মোঃ শাহ পরাণ, এনামুল হক, এম এ লতিফ হোসাইন, আইয়ুবুর রহমান হৃদয় প্রমুখ। 

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের অপরাপর সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নারায়ণগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft