'রাজনৈতিক কারণে সংবিধানকে কলুষিত করা ঠিক হবে না'
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৬:০৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেওয়াকে কেন্দ্র করে এজলাস কক্ষে হট্টগোল ইস্যুতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনীতির কারণে সংবিধানকে কলুষিত করা ঠিক হবে না।

মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি সকল পক্ষের কাছে আবেদন করি- আদালতের মর্যাদা যেন কেউ হানি না করে। বাংলাদেশ যতদিন থাকবে আদালত থাকবে। আমরা আইনজীবীরা সকলে অফিসার অব দ্য কোর্ট।

আইনমন্ত্রী আরও বলেন, আমি তাদের (আইনজীবীদের) কাছে আহ্বান জানাবো- রাজনীতির কারণে আদালতকে কলুষিত করাটা ঠিক হবে না। কারণ, তাদের ধৈর্য ধারণ করা উচিত।

নোবেল বিজয়ী ড. ইউনূস সম্পর্কে তিনি বলেন, যারা ড.ইউনুসের পক্ষে বিবৃতি দিচ্ছেন তারা যদি এ দেশের সন্তান হয় তাহলে এদেশের বিচার ব্যবস্থার প্রতি তাদের শ্রদ্ধা থাকা উচিৎ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft