ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনকে সাজা
প্রকাশ: রোববার, ২৭ আগস্ট, ২০২৩, ৮:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় রবিবার দুপুরে ড্রেজার ও বাল্কহেড জব্দ এবংদুইজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাজকৃষ্ণপুর এলাকার এ অভিযানের সময় দু’জন ড্রেজার চালক ও চারজন শ্রমিককে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন এ সময় চার শ্রমিকের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

অভিযান সম্পর্কে মোশারফ হোসেন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘন করে নদী থেকে বিপণনের উদ্দেশ্যে বালু উত্তোলন এবং ড্রেজিং এর কারণে নদীর তীর ভাঙ্গনের শিকার হওয়ায় আইনের ১৫ (১) ধারায় আটক দুইজন ড্রেজার চালকের উভয়কে দু’মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চারজন শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ড্রেজিং এর কাজে ব্যবহৃত ড্রেজার ও একটি  বাল্কহেড জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) জিম্মায় রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft