ঘিওরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১:২১ পিএম আপডেট: ০৫.০৮.২০২৩ ১:২৩ পিএম

মানিকগঞ্জের ঘিওরে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ। গত বৃহস্পতিবার  রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে  অপহরণকারী সোহান মিয়া (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সোহান মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের শাহিন মিয়ার ছেলে। গতকাল শুক্রবার (০৪ আগস্ট)  দুপুরে  আদালতে পাঠানো হয় অপহরণকারীকে।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার তেরশ্রী গ্রামের এক স্কুল ছাত্রীকে স্থানীয় সোহান মিয়া গত ৫ জুলাই অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা চিহ্নিত একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে থানায় অভিযোগ করেন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান বলেন,  স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত ছিল। অবশেষে উন্নত প্রযুক্তির বিশেষ ব্যবস্থাপনায় অপহরণকারীকে আটক এবং স্কুল ছাত্রীকে উদ্ধার করে করা হয়েছে। আটক সোহানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft