যাত্রাবাড়ীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নারীর মৃত্যু
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১:১৯ পিএম

আজ শনিবার (০৫ আগস্ট) ভোর পাঁচটার দিকে রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে নাজমা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছে।
 
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আব্দুল মমিন জানান, আমার মা চিকিৎসার জন্য ভোলা থেকে আজই আসেন ঢাকাতে। সদরঘাট থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় উঠে শনির আখড়ার দিকে যাওয়ার সময় যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তায় ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশার ধাক্কা লাগে। 

এতে রিকশা থেকে ওই নারী ছিটকে পড়লে পিছন থেকে একটি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয় ওই নারী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ওই নারী ভোলা জেলার বোরহানউদ্দিন থানা উখিয়া গ্রামের মৃত ইউনুস মিয়ার স্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানা যায়।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft