নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১১:১৮ এএম

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি আদালতে শুনানি চলার সময় এ দাবি করেন তিনি।

আদালতে শুনানি শুরুর পর ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান বিচারক মোক্সিলা উপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর কত বছরের সাজা হতে পারে তা-ও জানানো হয়। এসময় ট্রাম্প বলেন, তিনি নির্দোষ। 

শুনানিতে সরকারপক্ষের কৌঁসুলিরা আদালতের কাছে ট্রাম্পকে আটকের আবেদন করেননি। তবে এর বিপরীতে তাঁকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। আগামী ২৮ আগস্ট এ অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকার করেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। 

বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালান।

এ নিয়ে তদন্তের পর গত মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পাতার অভিযোগপত্র আদালতে দাখিল করেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করতে ষড়যন্ত্র, অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft