রাশেদ-নূরকে ফিরিয়ে দিতে অনাগ্রহ যুক্তরাষ্ট্র-কানাডার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ১০:০০ পিএম

যুক্তরা‌ষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খু‌নি রা‌শেদ চৌধুরী ও নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর আগ্রহে ঘাটতি দেখছে বাংলাদেশ। 

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ কথা জানান। বঙ্গবন্ধুর খুনিদের ফেরানোর অগ্রগতি কতদূর- এমন প্রশ্নে বাংলাদেশের তৎপরতা এবং যুক্তরাষ্ট্র ও কানাডার অবস্থান জানান তিনি।

মুখপাত্র বলেন, খুনি রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে ফেরানোর সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এবং ওই দেশগুলোতে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে নিয়মিতভাবে খুনিদের ফেরানোর দাবি জানিয়ে আসছে। 

সব দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের ন্যায্য দাবি স্মরণ করিয়ে দেওয়া হয়। বলা হয় যে অপরাধী সে সাজা ভোগ থেকে রেহাই পেলে তা শুধু ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্র বাধাগ্রস্ত করে না বরং এটা ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করে।

সেহেলী সাবরীন বলেন, পরিতাপের বিষয় হচ্ছে, আত্মস্বীকৃত এসব খুনি আইনকে ঢাল করে অপরাধের শাস্তি এড়িয়ে চলছে। তাদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়ায় সুরাহা করার বিষয়ে দেশ দুটির পক্ষ থেকে কোনো আগ্রহ দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এবং কানাডার পররাষ্ট্র দপ্তর বরাবরই বলছে, এটি তাদের বিচার বিভাগ বা এর সঙ্গে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ার বিষয়।

বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রাণের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান মুখপাত্র সেহেলী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft