হঠাৎ পাপনের বাসায় জরুরী বৈঠকে তামিম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৯:০৫ পিএম

তামিম ইকবাল ইস্যুতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) কঠোর গোপনীয়তার সঙ্গে তামিম ও পাপনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাত ৮টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিসিবি বস পাপন।

এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পাপনের বাসায় প্রবেশ করেছেন তামিম। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে।

বৈঠকের আলোচনার বিষয়ে সারাদিন তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি। তবে সন্ধ্যা নাগাদ বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সংবাদ সম্মেলন করা হবে।

তামিম বিসিবি সভাপতির বাসায় যাওয়ার একটু আগেই সেখানে পৌঁছান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তামিমের পর আসেন নাজমুল হাসান পাপনও। অর্থাৎ আগে থেকে তিনি বাসায় ছিলেন না। 

গেল মাসে নাটকীয় অবসর ইস্যুর পর তামিম ইকবাল জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে আলাপ রয়েছে। আর সেই আলাপের ওপরই অনেক কিছু নির্ভর করবে বাঁ-হাতি এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে। এবার হয়তো সেই আলাপেই বসেছেন তামিম। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft