প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৩:৩০ পিএম

মানিকগঞ্জ শহরের দাশড়া এলাকা হতে ৫ লক্ষ টাকা হেরোইন উদ্ধারসহ ২ মাদককারবারীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ওসি মোঃ মোশারফ হোসেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার গৌতম বনিকের মুদির দোকানের সামনে হতে মোঃ রোমান মিয়া (২৮) ও মোঃ আনোয়ার হোসেন (২১) নামের দুই মাদক কারবারিকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। উদ্দারকৃত মাদকের বাজারমূল্য ৫লক্ষ টাকা।
গ্রেফতার হওয়া রোমান মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া গ্রামের কালাম ওরফে গুতু মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন হিজুলী গ্রামের কেরফু মিয়ার ছেলে।
ডিবি ওসি মোঃ মোশারফ হোসেন জানান, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় ০১টি মামলা রুজু হয়েছে।