সম্পদের লোভে সৌদিতে যাচ্ছেন ফুটবলাররা: হুয়ান লাপোর্তা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ২:৫৯ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথ অনুসরণ করে অনেক তারকা ফুটবলারই নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগে। ফুটবলারদের এমন সিদ্ধান্ত ‘খেলার জন্য নয়’ বলে মনে করছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি বলেন, ‘সম্পদের লোভে সৌদিতে যাচ্ছেন তারা।’

সম্প্রতি সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি এমন দাবি করেছেন। তিনি মনে করেন, ভুল কারণে সৌদি প্রো লিগে চলে যাচ্ছেন ফুটবলাররা।

‘যখন একজন খেলোয়াড় সম্মানের সাথে সৌদি আরবে যেতে পছন্দ করে, তখন সেখানে খেলাধুলার কারণ থাকে না। আপনি জানেন, সেখানে অনান্য কারণ রয়েছে, তারা মূলত অন্যান্য কারণকে অগ্রাধিকার দিয়েছে। একজন ফুটবলারকে অবশ্যই খেলাকে অগ্রাধিকার দিতে হবে।’

‘আমি সৌদি সরকারের সিদ্ধান্তকে সম্মান করি। তারা প্রতিভাবান খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে। কিন্তু ফুটবল একটি দলগত খেলা। অবশ্যই, প্রতিভাবান খেলোয়াড়রা এই খেলাটিকে প্রচার করতে এবং ভক্তদের খুশি করে থাকে। কারণ প্রতিভাই প্রতিভা, তবে প্রতিভার চেয়েও দলের অগ্রাধিকার বেশি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft