হিলিতে আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ১০:০৮ পিএম

বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যে সৃষ্টি, সহিংসতা ঘটনার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকেল পাঁচটায় হাকিমপুর পৌর আ'লীগ ও সকল সহযোগী সংগঠনের সম্মনয়ে হিলি বাজারস্হ উপজেলা আ'লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

মিছিলের নেতৃত্ব দেন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। 

পরে হিলি এলএসডি গোডাউন মোড়ে পৌর আ'লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত এর সভাপতিত্বে বিএনপি জামায়াত এর নৈরাজ্য, ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন। 

আরও বক্তব্য রাখেন-বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি ছদরুল ইসলাম, আলিহাট ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, আলিহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ। 

প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।

প্রতিবাদ সমাবেশে পৌর আ'লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, বিএনপি জামাত সারাদেশে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য করে দেশকে  অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছেন। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা হাকিমপুর হিলিবাসী খুবই শান্ত ও শান্তি প্রিয় এখানে বিএনপি জামাত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন আ'লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft