ফরিদপুরে মেধাবী কলেজ ছাত্র হত্যা বিচারের দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৬:২৫ পিএম

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার একনিষ্ঠ কর্মী প্রান্ত মিত্র পৃথুর হত্যাকারীদের  গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ‌ বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে রবিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান এর  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ-সভাপতি শফিউল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্কসহ অন্যান্যরা। সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক অর্ঘ্য চক্রবর্তী।

সভায় বক্তারা অবিলম্বে প্রান্ত মিত্র পৃথুর  হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফরিদপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft