গাইবান্ধায় জেলা জাতীয় পার্টির জরুরি সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৬:২৫ পিএম

গাইবান্ধায় জেলা জাতীয় পার্টির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার জরুরি সভা উপলক্ষে এক আলোচনা সভা গাইবান্ধার পাবলিক লাইব্রেরি মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি, গাইবান্ধা জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মোঃ সরওয়ার হোসেন শাহীন।

এময় আরো বক্তব্য রাখেন-জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, মোঃ মমতাজ উদ্দিন, সাবেক এমপি, লুৎফর রহমান চৌধুরী,  জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, এ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক, শাজাহান খান আবু, জাতীয় পার্টি, কেন্দ্রীয় কমিটির সদস্য,  মঈনুল চৌধুরী রোমান, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার  আহবায়ক, অধ্যক্ষ মশিউর রহমান, ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি,  মোঃ আল আমিন সরকার,  সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি,  মোঃ আজিজুল বিএসসি, গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক,  মোঃ মতিয়ার রহমান,  জাতীয় পার্টি,  সুন্দরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল মান্নান মন্ডল, গাইবান্ধা পৌর শাখার সাধারণ সম্পাদক, মোঃ রকিবুল হাসান সুমন, গোবিন্দগঞ্জ পৌর শহর শাখার সভাপতি, আলহাজ্ব আবুল কালাম, জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা জাতীয় পার্টি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন সম্মেলনের মাধ্যমে কমিটি করা, সংগঠনকে সুসংগঠিত করতে সকলকে আহবান জানানো হয়। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় জাতীয় পার্টি প্রার্থীদের নির্বাচিত করতে সকলে ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় জাতীয় পার্টি গাইবান্ধা জেলার সকল ইউনিটের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft