৭ বছর পর পলাতক জঙ্গি সদস্য গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১২:২২ পিএম

নাশকতার মামলায় নওগাঁর সাপাহার থেকে আরিফ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

আরিফ নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আরিফ হোসেন সাপাহার উপজেলার আইহাই গ্রামের ইমাম হোসেনের ছেলে। গতকাল বুধবার দুপুরে তাঁকে উপজেলার মধইল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা। 

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সাপাহার থানা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের ২২ জুলাই ঢাকার মোহাম্মদ থানায় এলাকায় নাশকতার পরিকল্পনার সময় পিস্তল ও গুলিসহ জেএমবির দুইজন গ্রেপ্তার হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দি অনুযায়ী নাশকতা পরিকল্পনার সঙ্গে জেএমবির দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য আরিফ হোসেনও জড়িত ছিলেন।

ওই মামলায় আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জামিনের পর পলাতক হলে ওই বছরেই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আরিফ বারবার অবস্থান পরিবর্তন করতে থাকে। আরিফ সম্প্রতি নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নওগাঁর সাপাহার এলাকায় অবস্থান নেন। 

গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পেরে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প ও র‍্যাব-২-এর যৌথ অভিযানে গত বুধবার দুপুরে উপজেলার মধইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ]

গ্রেপ্তার পর আসামি আরিফকে সাপাহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার জঙ্গি সদস্যকে আজ সকাল ৯টার দিকে আদালতে নেওয়া হয়। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft