শালিষ বৈঠকের আগেই দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১২:১৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে শালিষ বৈঠক শুরু হওয়ার আগেই দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোরে রেফার্ড করা হয়। বুধবার বিকাল সাড়ে ৫ টার
দিকে উপজেলার জামাল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। 

এ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে ওই গ্রামের সুজন ও নাছির নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। 

এদিকে সংঘর্ষ পরবর্তী ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ীঘর ভাংচুরের খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, গত ২০ জুলাই রাতে উপজেলার গোপালপুর গ্রামের মসলেম মোল্ল্যার ছেলে বাবুল মোল্ল্যা ওরফে ঘ্যানাকে কুপিয়ে জখম করে একই গ্রামের প্রতিপক্ষের সন্ত্রাসীরা। 

পরে এ ঘটনা মীমাংশার জন্য ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন বুধবার বিকালে তার পরিষদে উভয় পক্ষকে নিয়ে এক শালিষি সভা ডাকেন। 

সভাতে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি পৌছানোর আগেই বিকাল সাড়ে ৫ টার দিকে পরিষদ অভ্যান্তরেই উপস্থিত দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। 

এক পর্ষায়ে উভয় পক্ষই লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ওই গ্রামের শওকত মোল্ল্যা (৬০), আলাউদ্দিন মোল্ল্যা (৪৫), নজির মন্ডল (৪৫) সেলিম (৪০), শাহাজান (৪৫), সোহান মোল্ল্যা (১৭) ও আমিরুল সহ উভয়
পক্ষের অন্তত ১৫ জন জখম হয়। সংঘর্ষের খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫ জনকে যশোর সদরে রেফার্ড করা হয়। এদিকে পুলিশের উপস্থিতির পর সংঘর্ষ থেমে গেলেও পরে ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কালীগঞ্জ থাানার অফিসার্স ইনচার্জ মাহাবুবুর রহমান জানায়, গ্রামের সামাজিক দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। 

এ ঘটনায় দুই জনকে আটক করা হলেও এখনো কেউ কোন অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঝিনাইদহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft