ফরিদপুরে প্রান্ত মিত্র হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তারের দাবি
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ২:৫০ পিএম

বন্ধুর বোনকে রক্ত দিতে সোমবার রাতে বাসা থেকে বের হয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র প্রান্ত মিত্র (২৩)। 
 
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা। 

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাব এর সামনে এই কর্মসূচিতে অংশ নেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তব্য রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বাপন রাউত, শংকর সাহা, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সদর উপজেলা শাখার সভাপতি কিংকর মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চিরঞ্জীব রায়, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, তুষার দত্ত, উৎপল দত্ত প্রমুখ।

এসময় তারা জোরালো দাবি জানান, অনতিবিলম্বে মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি। 

বক্তারা আরো বলেন, হঠাৎ করেই শান্ত ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই কর্মকান্ড গুলোর সঙ্গে কারা সম্পৃক্ত সঠিক তদন্ত মাধ্যমে খুঁজে বের করতে হবে। আমরা চাই ফরিদপুরবাসী সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ তৈরি করবে প্রশাসন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft