অব্যবহৃত জিমেইল-ইউটিউব অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ২:৪৪ পিএম

কয়েক সপ্তাহ আগে গুগল ঘোষণা দিয়েছিল, কমপক্ষে ২ বছর ধরে জিমেইল ব্যবহার না করলে তা বন্ধ করা হবে। 

এবার আগামী ১ ডিসেম্বর থেকে এ নিয়ম কার্যকর করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট। 

শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থেই নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এতে ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খোলা গুগল ড্রাইভ, ডকস, মিট, ক্যালেন্ডার, ইউটিউব ও ছবি ডিলিট হয়ে যাবে। 

গুগল পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা না থাকলে অব্যবহৃত ই-মেইল গ্রাহকের অজান্তেই হ্যাক হয়ে যায়। অর্থাৎ সেটা নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা থাকে প্রায় ১০ গুণ। 

তবে জিমেইলে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান নিবন্ধিত থাকলে তা ডিলিট হবে না। শুধু ব্যক্তি ই-মেইল বন্ধ হয়ে যাবে। 

ইতোমধ্যে জিমেইলে অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করা রিকোভারি ই-মেইলে এ সংক্রান্ত নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে গুগল। চলতি সপ্তাহে হাজারো গ্রাহক তা পেয়েছেন।

এরইমধ্যে ই-মেইল সুরক্ষার জন্য বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে গুগল। জিমেইল লগইন করে গুগলের মৌলিক ফিচার ব্যবহার করতে বলেছে তারা।

গুগল ড্রাইভ ব্যবহার, ইউটিউবে ভিডিও দেখতে, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এবং গুগল সার্চ করতে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ব্লগ পোস্টে গুগল জানায়, অনেক ই-মেইল ও ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, যেগুলো আর ব্যবহার হচ্ছে না। সেগুলো ডিলিট করা হবে। এজন্য আগে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে একাধিক নোটিফিকেশন পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft