যুবলীগ নেতা মামুন হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৪ জনের যাবজ্জীবন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১:০৫ পিএম আপডেট: ২৬.০৭.২০২৩ ৩:০১ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন।

রায়ের সময় আদালতে দুই জন আসামি উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিহত মামুনুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামের আবু তৈয়ব খানের ছেলে। ২০১৫ সালের ১৮ মে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।

মামলার এজাহার সূত্রে জানাযায়, ঘটনার রাতে মামুন ও ওমর ফারুক মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে জিসান বাহিনীর সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। 

এতে মামুনের মাথা, পেট ও বুকে গুলিবিদ্ধ হয়। ওমর ফারুক ঘটনাস্থল থেকে পালিয়ে রক্ষা পায়। গুলিবিদ্ধ মামুনকে স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই মো. ফকরুল ইসলাম বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। 

হত্যা মামলাটি তদন্ত করেন চন্দ্রগঞ্জ থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম হাক্কানী। তিনি ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ২১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

আদালত দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ বুধবার এ রায় দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft