ডেঙ্গুতে ৮ মাসের অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব নাজিয়ার মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১:৪৯ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে তিনি মারা যান। গেল দুদিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। 

৩০তম বিসিএস-এর মেধাবী এই কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সেই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। 

সিনিয়র সচিব তার শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft