ইন্টার মায়ামির অধিনায়ক মেসি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১:৪৬ পিএম

নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে ৯০ মিনিটও খেলা হয়নি। এরই মধ্যে অধিনায়কত্বের আর্মব্যান্ড পাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকাকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ টাটা মার্তিনো।

ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নাম লিখিয়েছেন মেসি। নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরুটাও বেশ দারুণই করেছেন। দুর্দান্ত এক ফ্রিকিকে মার্কিন মুল্লুকে নিজের উপস্থিতি জানান দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। 

নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচের অন্তিম সময়ে তার করা গোল ইন্টার মায়ামিকে এনে দিয়েছে আরাধ্য এক জয়। ম্যাচ শেষেও থামেনি মেসির গোল নিয়ে উন্মাদনা। এরই মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি।

মায়ামির বর্তমান অধিনায়ক জর্জ। দীর্ঘমেয়াদী ইনজুরিতে আপাতত মাঠের বাইরে আছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর তারই জায়গায় দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন মেসি। তবে জর্জ ফিট হয়ে ফিরে আর্মব্যান্ড আবার পাবেন কি না সেটাই দেখার অপেক্ষা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft