প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৫:০১ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উদ্যোগে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সোমবার (১০জুলাই) সকালে বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জিব দাস, উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা, উপজেলা ভাইচ- চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, এবং ইউসিবি ইন্দুরহাট শাখার শাখা ব্যবস্থাপক গোপালেন্দু রায় ও সাইফুল ইসলাম উপাস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অধিনে এ বছর সাড়া দেশে তাল গাছ লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।
উল্লেখিত প্রকল্পের অধীনে সারাদেশে ৫০টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
একইসঙ্গে দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলা থেকে কুষি, মৎস্য ও প্রাণীসম্পদ- সংশ্লিষ্ট ২৫ জন করে কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
ওই দিন বৃক্ষরোপন কর্মসুচির আওতায় দিন ব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সড়কের পাশে এক হাজারটি তাল ও অন্যান্য গাছের চারা রোপণ করা হয়।