স্ত্রীর সঙ্গে লুঙ্গি পরে নেচে ভাইরাল শামীম ওসমান
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৪:৫৩ পিএম আপডেট: ১০.০৭.২০২৩ ৫:১০ পিএম

বিয়ের তিন যুগ পূর্তি উপলক্ষে মধ্য রাতে পারিবারিক কেক কাটার অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিশুদের মতো নেচে উঠেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। 

৩৬ তম বিবাহবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (৯ জুলাই) দিনগত রাত ১২টা ১ মিনিটে পরিবারের সবাইকে নিয়ে কেক কাটেন শামীম ওসমানের সহধর্মিণী লিপি ওসমান। 

কেক কাটার পূর্ব মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে আনন্দঘন মুহূর্তের ভিডিও প্রকাশ করেন ছেলে অয়ন ওসমান। 

তাকে বলতে শোনা যায়, আব্বু-আম্মুর ৩৬তম বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার








৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য শামীম ওসমান তার সহধর্মিণীর দুই কাঁধে হাত রেখে উচ্চ স্বরে বলছেন ‘আহা কি মজা, আজকে আমাদের বিয়ে, আজকে আমাদের বিয়ে। 

৩৬ বছর হয়ে গেছে আমাদের বিয়ের।’ এসময় সংসদ সদস্য শামীম ওসমান বেশ উৎফুল্ল হয়ে শিশুদের মতো নাচতে শুরু করেন। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘৩৬ বছর একজনকে নিয়ে কাটালাম আল্লাহ আল্লাহ’। 

এ সময় শামীম ওসমানের পরনে টি শার্ট ও লুঙ্গি ছিল। এরপর বাবা-মায়ের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান ছেলে অয়ন ওসমান।

শামীম ওসমান দম্পতির বিবাহ বার্ষিকীর তিন যুগ পূর্তি উপলক্ষে মধ্য রাতে পারিবারিক কেক কাটার এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামীম ওসমানের পুত্রবধূ ইরফানা আহমদ রাম্মী ও একমাত্র দৌহিত্র যোহা ইফরাইম ওসমান আর্জিয়ান। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান রাত সোয়া বারোটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে ভিডিওটি আপলোড দিলে মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়।

ছবি ভিডিও থেকে নেয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft