প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ৭:৫২ পিএম

মেহেরপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, পিপি পল্লব ভট্টাচার্য, জেল সুপার মনির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর,জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,মেহেরপুর সরকারি কলেজের উপাধক্ষ্য প্রফেসর আব্দুর রাজ্জাক, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া প্রমূখ।
সভায় বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানাদিক নিয়ে আলোচনা করা হয়।