ফেসবুকে দেয়া স্ট্যাটাসের স্বপক্ষে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ৭:৪৮ পিএম

মেহেরপুরে আতাউর রহমান নামের এক ব্যক্তির ব্যক্তিগত ফেসবুক পেইজে বীর ‘জনতার আইনের কাছে ৪০ জন আইনজীবীর ক্ষমতার পরাজয়’ শীর্ষক পোস্টের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আইনজীবী সমিতি। 

রবিবার জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ কামরুল হাসান ও সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল স্বাক্ষরিত নোটিশ সূত্রে এ তথ্য জানা যায়। 

এছাড়াও নোটিশ প্রাপ্তির ৩ কর্ম দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে আতাউর রহমানকে।  

নোটিশে বলা হয়েছে, গত ২০/০৬/২০২৩ ইং তারিখে আপনার ফেসবুক পেইজে লেখা “বীর জনতার আইনের কাছে ৪০ জন আইনজীবীর ক্ষমতার পরাজয়” শীর্ষক পোস্টের প্রতি জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। 

পোস্টের বিষয়বস্তু দেখে এটা অনুধাবন করা যায় দেশের প্রচলিত আইন বা প্রচলিত বিচার ব্যবস্থা সম্পর্কে যথাযথভাবে অবহিত না। কিন্তু বিচার প্রক্রিয়া সম্পর্কে পোস্টটি এদেশের বিচার ব্যবস্থা ও প্রচলিত আইনকে ব্যঙ্গ করে লেখা হয়েছে। 

যার কারণে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণ অপমানিত ও মানুষিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছে এবং মান সম্মানের হানি ঘটেছে এবং বিচার ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করেছে। 

যেকারণে ফেসবুক প্রোফাইলে লিখিত পোস্টটির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ৩ কর্ম দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft