প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৬:২১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৮ জুন) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম (৪০)। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত বাবা জয়নুদ্দিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দা স‚ত্রে জানা যায়, রবিবার সকালে জিয়ারুল তার বাবার কাছে পাওনার ৪৩ হাজার নিতে চাই। ওই পাওনার টাকাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্য়ায়ে বাবা জয়নুদ্দিন ছেলেকে ইট দিয়ে পেটের নিচে আঘাত করে। ইটের আঘাতে ঘটনাস্থলে ছেলে জিয়ারুলের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জিয়ারুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। এঘটনায় গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।