রৌমারীতে শান্তি সমাবেশ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৫:১৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে শান্তি সমাবেশ পালন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ রৌমারী উপজেলা শাখার আয়োজনে এ শান্তি সমাবেশ পালন করা হয়। 

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি শান্তির  মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে মিলিত হয়। 

পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার সভাপতি হারুনর রশিদ হারুন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ ভুইয়া, জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আমিন, যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, দাঁতভাঙ্গা ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, বন্দবেড় ইউনিয়ন সভাপতি শামছুদ্দোহা, শৌলমারী ইউনিয়ন সভাপতি খালেকুজ্জামান চাঁন, চর শৌলম্রাী ইউনিয়নের যুগ্ন আহব্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ইকবাল সহ ছয়টি ইউনিয়নের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft