নাটোরে অধ্যক্ষের নামে আসা আমের বস্তার বোমা নিষ্ক্রিয়
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৪:৫৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল ও আইসিটি ইনস্টিটিউটের অধ্যক্ষের নামে আসা আমের বস্তার বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকার কাউন্টার টেররিজম ও বোম ডিসপোজাল ইউনিট।

শনিবার (১৭ জুন) দিনগত রাত ১টার দিকে ইন্সপেক্টর শফিউদ্দিন শেখের নেতৃত্বে ইউনিটের সদস্যরা বোমাসহ পার্সেলটি ফাঁকা স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।

জানা গেছে, শনিবার সকালে গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষের অফিস কক্ষের দরজার সামনে আম মোড়ানো একটি প্লাস্টিকের বস্তায় রেখা যায়। 

বস্তার ওপরে লেখা ‘প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর-আম্রপালি ৩০ কেজি’। পরে বস্তাটি দেখে অধ্যক্ষ সাইদুর রহমানের সন্দেহ হয়।

 পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ রাজশাহী র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানালে তারা এসে দুপুর ৩টার দিকে বস্তাটি পরীক্ষা করেন। 

এসময় র‌্যাবের দলটি বস্তায় বিস্ফোরক দ্রব্য সাদৃশ্য বস্তু থাকার কথা জানান। বিস্ফোরকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন হওয়ায় র‌্যাবের দলটি তা নিষ্ক্রিয় করতে পারেনি। 

এরফলে ঢাকায় র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়। পরে ঢাকা থেকে আসা র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে দীর্ঘ চেষ্টায় রাতে তা নিষ্ক্রিয় করেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft