রোববার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৯:৫২ পিএম

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।

রোববার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিমকোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিমকোর্টের  হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার)  মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল রোববার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অত্র কোর্টের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা সুপ্রিমকোর্টের  বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft