সুন্দরবন-মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন পরিকল্পনা মন্ত্রীর
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৮:৪২ পিএম


পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুন্দরবন ও মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেছেন। 

শনিবার সকালে প্রথমে তিনি তার পরিবারসহ সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভ্রমণে যান। 

এসময় তার সাথে স্ত্রীসহ পরিবারে ৬সদস্য ছিলেন। 

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান-নৌবাহিনীর স্প্রিড বোটে করে শনিবার সকাল পৌনে ১০টায় মন্ত্রী তার পরিবার নিয়ে করমজলে আসেন।

এসময় তার সাথে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে তিনি ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে করমজল ত্যাগ করেন। করমজলে পৌনে এক ঘন্টা ধরে মন্ত্রী পরিবার সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করেন। এসময় ঘুরে দেখেন কেন্দ্রটিতে থাকা হরিণ, কুমির ও বানরসহ অন্যান্য প্রাণী।

পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেন। 

এর আগে শুক্রবার তিনি পরিবারসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের রেষ্ট হাউস পারিজাতে রাত্রিযাপন করেন। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, সুন্দরবন ভ্রমণ ও বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন শেষে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্য মোংলা ত্যাগ করবেন মন্ত্রী পরিবার। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft