টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল একাদশে সুযোগ পাননি অশ্বিন
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৭:৩৬ পিএম

সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা বোলার কে? উত্তরটা সম্ভবত স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পক্ষেই আসবে। 

অন্তত এই চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৬১ উইকেট নেওয়া সেটাই প্রমাণ করে। এই অশ্বিন আবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর বোলার। 

তাঁকে ছাড়াই যখন ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামে, তখন স্বাভাবিকভাবেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে, যা ভারতের হারের পর আরও বেড়েছে।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে শচীন টেন্ডুলকার থেকে সুনীল গাভাস্কার—সবাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন। 

দলে না থেকেও ভারতের এই স্পিনার টেস্টের প্রতিদিনই ছিলেন আলোচনার কেন্দ্রে। যাঁকে নিয়ে এত কথা, সেই অশ্বিনও ফাইনালে দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুকে এই স্পিনার জানিয়েছেন, দল থেকে বাদ পড়ে তিনি মোটেই দমে যাননি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ৬১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন  টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ৬১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন , সঙ্গে ইংল্যান্ডের মাটিতে স্পিনার অশ্বিনের রেকর্ডটা খুব একটা খারাপ নয়। 

ইংল্যান্ডে এখন পর্যন্ত খেলা ৭ টেস্টের ১১ ইনিংসে অশ্বিনের উইকেট ১৮টি, গড় ২৮.১১। তবে একাদশ থেকে বাদ পড়া অশ্বিনের জন্য কি একেবারেই অপ্রত্যাশিত ছিল? বোধ হয় না। 

কারণ, ইংল্যান্ডের মাটিতে ভারতের সর্বশেষ টেস্ট সিরিজের পাঁচ টেস্টের কোনোটিতেই জায়গা পাননি অশ্বিন। 

যে টেস্ট সিরিজের ৪টি ম্যাচ হয়েছিল ২০২১ সালে আর একটি ২০২২ সালে। ইংল্যান্ডে অশ্বিন শেষ টেস্ট খেলেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রের ফাইনালে। সেই টেস্টের দুই ইনিংসে অশ্বিন নিয়েছিলেন ৪ উইকেট।

একাদশ থেকে বাদ পড়া নিয়ে ভারতের এই স্পিনার বলেছেন, ‘আমি পড়ে যাইনি, বলতে পারেন হোঁচট খেয়েছি। এর আগেও আমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, তাই এই ঘটনা ভুলে আমি এগিয়ে যাব। 

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমাকে নিয়ে কে কী ভাবল, তা গুরুত্বপূর্ণ নয়। আমার সামর্থ্যে আমার বিশ্বাস আছে। কোনো বিষয়ে আমি যদি ভালো না হই, তাহলে আমিই আমার সবচেয়ে বড় সমালোচক এবং সেটা নিয়ে আমি কাজ করব, নিজের প্রাপ্তি নিয়ে বসে থাকব না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft