টঙ্গীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ১:৩২ পিএম

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়ার পর লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পাগাড় সোসাইটি মাঠ এলাকায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশপড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানার পুলিশের পাশাপাশি পিবিআইয়ের পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেয় পিবিআই ও সিআইডি।

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যাইনি। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft