নেটদুনিয়া থেকে বিদায় ঘোষণা করেও প্রত্যাবর্তন কাজলের!
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ১:২১ পিএম

গতকাল (শুক্রবার ৯ জুন) সকালেই সামাজিমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী কাজল। টুইটার হ্যান্ডল এবং ইনস্টাগ্রামে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা হরফে বিষয়টি জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। লিখেছিলেন, “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।” তার পর থেকেই উদ্বেগে ছিলেন অনুরাগীরা। অভিনেত্রীর জীবনে সব কুশল রয়েছে কিনা সেই নিয়ে জল্পনা ছিল নেটদুনিয়ায়। কিন্তু সন্ধা না গড়াতেই একেবারে স্পষ্ট সবটা।

কথা রাখতে না পেরে ঘণ্টা কয়েকের মধ্যেই প্রত্যাবর্তন। যদিও তাতে অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকরা। আসলে অভিনেত্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়ালের- পেয়ার, খুন, ধোঁকা’ ট্রেলার মুক্তি পেতে চলেছে ১২ই জুন। সেই কারণেই এই লুকোচুরি। বলা যেতে পারে এক রকমের প্রচার কৌশলও বটে। 

অভিনেত্রী নিজের আসন্ন এই সিরিজের পোস্টার প্রকাশ্যে এনে লেখেন, ‘‘পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে তুমি ফিরবে!’’ এই সিরিজটি জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক। সিরিজে আইনজীবীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। যদিও কাজলের এমন রসিকতা মোটেও ভাল চোখে দেখেননি নেটাগরিকরা। কেউ বলেছেন, ‘‘এমন প্রচার কৌশল বড্ড বিরক্তিকর’’, কেউ লিখেছেন, ‘‘এর পর আপনি সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না।’’


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft