যুবদল নেতার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৮:৪৬ পিএম

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের উদ্যাগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি তিন থেকে চারশ’ গজ গিয়ে কালীবাড়ি মোড়ের মোল্লা প্লাজার সামনে পথসভায় মিলিত হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, গোলাম সারওয়ার খোকন, আনিসুর রহমান, জিয়াউল হক প্রমুখ। সঞ্চালনা করেন-জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ।

পথসভায় নেতাকর্মীরা বলেন, ‘গ্রেপ্তার না করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে স্বৈরাচার সরকারের পুলিশ জেলুা কারাগারের ফটক থেকে বারবার মিথ্যা মামলায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে ধরে নিয়ে যাওয়া হয়।’ 

বক্তারা গ্রেপ্তারের প্রতিবাদ করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft