‘গণভবনে’ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৩:২৫ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত বৈঠকে শুক্রবার (৯ জুন) সকালে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে ট্রাস্টির চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এতে ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা কমিটির পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উপ-কমিটির প্রতিবেদন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এতে ট্রাস্টির সদস্যরা উপস্থিত ছিলেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft