সিরাজগঞ্জে এইডস রোগ বিষয়ে করনীয় ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৩:৪৬ পিএম

এইডস রোগ বিষয়ে করনীয় ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার (১জুন) সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফম ওবায়দুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের উপ-তত্বাবধায়ক ডাঃ সাইফুল ইসলাম ও ডাঃ তানভীর আহাম্মেদ। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিদ হুমায়ুন কবির সহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় জানানো হয় বাংলাদেশে প্রথম ১৯৮৯ সালে এইডস রোগী শনাক্ত হয়। এই সংখ্যা প্রতি বছরেই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সারা দেশে প্রায় সাড়ে ১৪ হাজার এইডসে আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে ২০২২ সালেই আক্রান্ত হয় ২৩২ জন। সিরাজগঞ্জে ২০২২ সালে ৭৬ জন আক্রান্ত হয়েছে।

বক্তরা এসময় বলেন, বিনামূল্যে এইডস রোগের পরীক্ষা ও ওষুধ সরবরাহসহ সরকার ২০৩০ সালের মধ্যে দেশে এইডস রোগ নির্মুল করার লক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন করছে। এইডস রোগ সম্পর্কে সাধারন মানুষকে আরও বেশী সচেতন করার উপর গুরুত্ব প্রদান করেন ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft