নাটোরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নিমার্ণ কাজের উদ্বোধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৩:৩৬ পিএম

নাটেরের গুরুদাসপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার খামার নাচকৈড় মৌজার ৩ নম্বর ওয়ার্ডে মিনি স্টোডিয়ামের ভিত্তি প্রস্তর স্থানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রবণী রায়।

 সূত্র মতে, ৫ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে ৩ একর জায়গার উপর এই স্টেডিয়াম নিমার্ণ করা হবে। 

সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এর মধ্যে গুরুদাসপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ৪ ক্যাটাগরিতে সর্বমোট ২০ কোটি ৫২ লাখ ২২ হাজার টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জো সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি রাজকুমার কাশি ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, ঠিকাদার মোঃ নাজমুল হক প্রমুখ।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft