প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৮:৪৫ পিএম আপডেট: ৩১.০৫.২০২৩ ৮:৫৪ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতাভুক্ত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)” স্কিমের আওতায় “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG / MMAG / GBAG)” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ম্যানেজিং কমিটি ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,সহকারী কমিশনার ভুমি নাজমুল হুসাইন প্রমুখ।
শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ব্যবস্থাপনা জবাবদিহি অনুষ্ঠানে ম্যানেজিং কমিটি,গভর্নিং বডির সভাপতি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানসহ অন্তত ১০০ জনের অংশ গ্রহনে একদিনের ওয়ার্কশপ সম্পন্ন হয় ।
এ-সময় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ,বীর মুক্তিযোদ্ধাগণ ইউপি চেয়ারম্যানসহ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।