নওগাঁয় গরুর শেডে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৬:৪৫ পিএম

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালি গ্রামে পূর্বশত্রুতার জেরে এক গরুর শেডে আগুন দিলে দুটি গরু প্রাণে বেঁচে গেলেও ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকার। 
মঙ্গলবার দিবাগত রাতে আনুমানিক আড়াইটার দিকে ওই ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম প্রামাণিকের বসতবাড়ীতে এই ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেম্বার আবুল কাশেম বাণিজ্যিক ভাবে গরু মোটাতাজাকরণ করছিলেন। ওই রাতে ওই সময় বিদ্যুৎও ছিলো না। হটাৎ রাতে ছাগলের আওয়াজ শোনার পর দরজা খুলতেই গরুর শেডে আগুন দেখতে পায় মেম্বার। 

পরে চিৎকার করতে থাকলে ছেলে শামিম আহমেদ ও প্রতিবেশিরা বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে। পানি দিয়ে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এসময় মেম্বারের ছেলের শরীরের কিছু আগুনে পুড়ে গেলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনায় শেডে থাকা ৩টি গরুর গায়ে আগুন লেগে ঝলসে যায়। তবে ওই গরুগুলোর অবস্থা খুবই আশঙ্কাজনক। 

এছাড়াও কিছু মুরগী ও হাঁস আগুনে পুড়ে গেছে। এতে করে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মেম্বার আবুল কাশেম প্রামাণিক।

শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান রূকুনূজ্জামান (টুক) বলেন পূর্বশত্রুতার জেরে এই আগুন দেয়া হয়েছে। আমরা থানা পুলিশের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তর মূলক শাস্তির দাবী জানান। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফায়সাল আহমেদ বলেন, আমি ঘটনা শুনেছি সাথে সাথে সেখানে  ফোর্স পাঠিয়েছি। পরবর্তিতে লিখিত অভিযোগ পেলে পুনরায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft